যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্য এ আয়োজনে সাংবাদিকতা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে গুরুত্ব পায় বাংলাদেশের গণমাধ্যম, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের দীর্ঘ পথচলা।অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন একুশে পদকপ্রাপ্ত লেখক, নির্মাতা, পরিচালক ও সংগীতশিল্পী আফজাল হোসেন এবং উপস্থাপক ও সাংবাদিক মাইনুল ইসলাম।
তাঁদের উপস্থাপনায় আয়োজনের বিভিন্ন পর্ব প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।