advertisement
advertisement

মিরসরাইয়ে পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ণ
মিরসরাইয়ে পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

প্রিয়াঙ্কার মৃত্যুতে তাঁর স্বজনদের আহাজারি। আজ সকালে মিরসরাই পৌরসভার উত্তর আমবাড়ী এলাকায়

advertisement

চট্টগ্রামের মিরসরাই পৌরসভার উত্তর আমবাড়িয়া এলাকায় পুকুরে পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে দুর্গাপূজার অষ্টমীর দিনে ‘অশ্বিনীকুমার ব্রতের ভাত’ পূজার আনুষ্ঠানিকতা পালন করতে বাড়ির পাশের পুকুরে নামলে তিনি এ দুর্ঘটনার শিকার হন। নিহত প্রিয়াঙ্কা ওই এলাকার পলাশ দাশের স্ত্রী এবং তাঁদের পুষ্পিতা ও অর্পিতা নামের দুটি স্কুলপড়ুয়া কন্যাসন্তান রয়েছে।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, পুকুরের পানিতে পল্লী বিদ্যুতের হাইভোল্টেজ তার ছিঁড়ে পড়ে ছিল। অসাবধানতাবশত পানিতে স্পর্শ করতেই ঘটনাস্থলে প্রিয়াঙ্কার মৃত্যু হয় এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন। স্বজনরা অভিযোগ করেন, রাতে বিষয়টি বিদ্যুৎ কার্যালয়ে জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ডিজিএম আদনান আহম্মদ চৌধুরী জানান, রাতে তার ছেঁড়ার তথ্য জানানোর বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও ভোর চারটা থেকে বিদ্যুৎ না থাকার অভিযোগ ছিল। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং কারও গাফিলতি থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর