advertisement
advertisement

ইসরায়েলে নির্বাচনের আগমুহূর্তে যুদ্ধবাজ নেতানিয়াহুকে সমর্থন জানিয়ে কী বললেন ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
ইসরায়েলে নির্বাচনের আগমুহূর্তে যুদ্ধবাজ নেতানিয়াহুকে সমর্থন জানিয়ে কী বললেন ট্রাম্প

জুলাইয়ে ওয়াশিংটন ডিসিতে এক বৈঠকে নেতানিয়াহু ও ট্রাম্প। ২৮ জুলাই ২০২৬

advertisement

ইসরায়েলে ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচনে ভোট হতে যাচ্ছে। জনমত জরিপগুলোয় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হওয়ার আভাস পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গতকাল রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে মিত্র হিসেবে পাশে থাকার জন্য নেতানিয়াহুর প্রশংসা করেন।ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুকে তিনি তাঁর ‘পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ সমর্থন’ দিচ্ছেন।ট্রাম্প লেখেন, ‘বিবি নেতানিয়াহু আপনাদের কখনো হতাশ করবেন না!’ট্রাম্প কি সত্যিই নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছেন, দুজনের ‘বিরোধ’ কতটা বাস্তবইসরায়েলে ভোটের মাত্র নয় দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই সমর্থন নিশ্চিতভাবেই নেতানিয়াহুর পক্ষে যাবে।

কারণ, এবার এমন জল্পনাও ছিল, শেষ পর্যন্ত ট্রাম্প হয়তো নেতানিয়াহুকে সমর্থন না–ও দিতে পারেন।২০২৫ সালের জানুয়ারি থেকে দুই নেতা ছয়বারের বেশি বৈঠক করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর