advertisement
advertisement

বোমার হুমকিতে বুলগেরিয়ায় তেল আবিব-ভিয়েনাগামী উড়োজাহাজের জরুরি অবতরণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
বোমার হুমকিতে বুলগেরিয়ায় তেল আবিব-ভিয়েনাগামী উড়োজাহাজের জরুরি অবতরণ

অস্ট্রিয়ান এয়ারলাইনসের এয়ারবাস এ৩২০ মডেলের একটি উড়োজাহাজ

advertisement

ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বোমার হুমকির মুখে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, রোমানিয়া সীমান্তের কাছাকাছি পৌঁছানোর পর ওএস৮২ ফ্লাইটের ক্রুরা এই হুমকি পান। পরবর্তীতে দেশটির বিমানবাহিনীর একটি মিগ–২৯ যুদ্ধবিমান এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটিকে পাহারা দিয়ে সোফিয়া বিমানবন্দরে নামিয়ে আনে।

উড়োজাহাজটিতে ৫১ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন, যাঁদের অবতরণের পরপরই নিরাপদে নামিয়ে আনা হয়। নিরাপত্তা তল্লাশির পাশাপাশি বুলগেরিয়া কর্তৃপক্ষ ঘটনার তদন্তে একটি সংকট মোকাবিলা দল গঠন করেছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যমতে, তেল আবিব ছেড়ে যাওয়ার পর রোমানিয়ার আকাশসীমায় জরুরি সংকেত পাঠিয়ে উড়োজাহাজটি বুলগেরিয়ায় ফিরে আসে।

এর আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে সহকারী পাইলট কুড়াল দিয়ে পাইলটকে আক্রমণ করে উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা চালান। সেই ঘটনার পর ফ্লাইটটি সৌদি আরবে জরুরি অবতরণ করেছিল এবং ইসরায়েল তাদের দেশে আসা উড়োজাহাজের পাইলটদের পরিচয় যাচাইয়ের নির্দেশ দিয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর