বুটেক্সে ২০২৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর ভর্তি ২৫ অক্টোবর শুরু এবং ৪ ডিসেম্বর ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৭ শিক্ষাবর্ষের নিয়মিত স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২৫ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত দুই হাজার টাকা আবেদন ফি জমা দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে পারবেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ কিংবা প্রথম শ্রেণি পাওয়া প্রার্থীরা এতে আবেদনের সুযোগ পাবেন।
বুটেক্সের পাঁচটি অনুষদের অধীনে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের সাতটি বিভাগে প্রতিটিতে ১৫টি করে আসন রয়েছে। পাশাপাশি এমএসসি ইন সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইলসের আওতাধীন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এমএসসি ইন ফ্যাশন মার্চেন্ডাইজিং অ্যান্ড রিটেইলিংয়ের আওতাধীন টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগেও ১৫টি করে আসন নির্ধারিত রয়েছে।
ভর্তি প্রক্রিয়ায় আগামী ৪ ডিসেম্বর ১০০ নম্বরের দেড় ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ডিপার্টমেন্টাল বিষয়ে ৪০, জেনারেল টেক্সটাইলে ৪০ এবং ইংরেজি ভাষায় ২০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এ পরীক্ষার ফলাফল ১০ ডিসেম্বর প্রকাশিত হবে এবং মেধার ভিত্তিতেই চূড়ান্ত শিক্ষার্থী নির্বাচন করা হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।