ইশরাক হোসেনের ফেসবুক পেজে মাদকবিরোধী অভিযানের ভিডিওটি পোস্ট করা হয়েছিল। সেখানে পিস্তলের ছবি অস্পষ্ট করে দেওয়া হয়। তবে ভিডিওর কিছু অংশে আগ্নেয়াস্ত্রের স্পষ্ট ছবি পাওয়া যায়
রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে তীব্র বিতর্কের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন ইশরাক হোসেন। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর আজ দুপুরে পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুকে বার্তা দেন তিনি।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে জয়ী হয়ে সরকারে যোগ দেন ৩৯ বছর বয়সী ইশরাক হোসেন। আট মাসের মন্ত্রিত্বের আগে ও পরে তিনি নানা কারণে আলোচনায় ছিলেন। এর মধ্যে মেয়রের শপথ নেওয়ার দাবিতে নগর ভবন ঘেরাও, জুলাই গণ-অভ্যুত্থানের একটি সংবর্ধনা অনুষ্ঠানে এনসিপি নেতাদের সঙ্গে বাগ্বিতণ্ডা এবং স্মৃতিসৌধে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে স্যালুট দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য।
বিশ্লেষকদের মতে, ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ক্ষমতাসীনদের আচরণ ও ক্ষমতার প্রদর্শন নিয়ে একটি কড়া বার্তা দিয়েছেন। এর আগে মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকেও পদত্যাগে বাধ্য করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।