advertisement
advertisement

স্কারলেট হাউস: পুরোনো বাংলোয় মালাইকার নতুন দুনিয়া, খাবার থেকে অন্দরসজ্জায় গ্ল্যামার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
স্কারলেট হাউস: পুরোনো বাংলোয় মালাইকার নতুন দুনিয়া, খাবার থেকে অন্দরসজ্জায় গ্ল্যামার

মালাইকা অরোরার স্কারলেট হাউস

advertisement

View this post on Instagram ৯০ বছরের পুরোনো বাংলোয় ভিনটেজ আভিজাত্য, মেনুতে স্বাস্থ্যসচেতন খাবার ও ভারতীয় স্বাদের আন্তর্জাতিক ফিউশন। মালাইকা অরোরার স্কারলেট হাউস শুধু তারকাদের আড্ডাস্থল নয়; বরং স্থাপত্য, খাবার ও সমকালীন যাপনের এক অভিনব অভিজ্ঞতা।মুম্বাইয়ের বান্দ্রার পালি ভিলেজে ঢুকলে শহরের চেনা ব্যস্ততা যেন কিছুটা স্তিমিত হয়ে আসে।

সরু গলি, রঙিন পুরোনো বাড়ি আর পর্তুগিজ স্থাপত্যের স্মৃতিমাখা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে একটি লাল বাংলো। বয়স প্রায় ৯০ বছর। বাইরে থেকে দেখলে ইতিহাসের কোনো পুরোনো অধ্যায় মনে হতে পারে, কিন্তু দরজা খুললেই সামনে আসে এক ভিন্ন জগৎ।

ভিনটেজ আসবাব, নরম আলো, হাতে আঁকা সিরামিক, আন্তর্জাতিক স্বাদের খাবার আর আধুনিক আতিথেয়তা—সব মিলিয়ে এই বাংলোর নতুন পরিচয় ‘স্কারলেট হাউস’।মালাইকা অরোরার স্কারলেট হাউসবলিউড তারকা মালাইকা অরোরার রেস্তোরাঁটি ২০২৪ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর