শরীয়তপুরের জাজিরার পদ্মা নদীতে সংসদ সদস্যের নেতৃত্বে মা ইলিশ রক্ষা অভিযানে অংশ নেওয়া দলের ওপর হামলা চালায় জেলেরা। সোমবার সকালে কলিকাল চরে
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত পাঁচ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরে পালেরচর ইউনিয়নের কলিকাল চরে এ ঘটনা ঘটে। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদের নেতৃত্বে পরিচালিত চার ঘণ্টার এই অভিযানে বাধা দেওয়ার পর ৪১ জন জেলেকে আটক এবং দুই লাখ মিটার জাল জব্দ করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শতাধিক জেলে সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে অভিযানকারী দলের ওপর হামলা চালায়। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব নিশ্চিত করেছেন যে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য সাঈদ আহমেদ জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে যারা মা ইলিশ শিকার করছেন তারা নিবন্ধিত জেলে নন এবং ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মৎস্য বিভাগ জানায়, ৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে এবং নিবন্ধিত জেলেদের খাদ্যসহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। তা সত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার চলায় গত ১০ দিনে ২০টি অভিযানে ৭২ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।