কিশোরীর বিয়ে বন্ধ করে তার বাবার কাছ থেকে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলার একটি গ্রামে
কুমিল্লার মেঘনা উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ ঘটনায় কিশোরীর বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল রোববার বিকেলে মেঘনা উপজেলার একটি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ ও জরিমানা আদায় করা হয়। আদালতের নেতৃত্বে ছিলেন মেঘনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার ও মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।কিশোরীকে আগে থেকেই রাজি করানো ছিল। তাই সে এই বিয়েতে অসম্মতির কথা প্রশাসনকে জানায়নি বা জানাতে চায়নি। তার লেখাপড়া নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে তার জন্মনিবন্ধনে বয়স ১৫ বছর পাওয়া গেছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন প্রথম আলোকে বলেন, কিশোরীর বাবা একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।