advertisement
advertisement

ক্রিকেটের পারফরম্যান্স অ্যানালিস্ট হতে হলে কী করতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
ক্রিকেটের পারফরম্যান্স অ্যানালিস্ট হতে হলে কী করতে হবে

পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজের জন্য প্রয়োজন নিবিড় মনোযোগ

advertisement

তোমরা সবাই হয়তো টিভিতে ক্রিকেট খেলা দেখো। ব্যাটসম্যান, বোলার কিংবা ফিল্ডারদের কাজ কী, সেটিও বোঝো। ক্রিকেটারদের জন্য কোচদের ভূমিকার কথাও জানা আছে নিশ্চয়ই। আধুনিক ক্রিকেটে তো সব বিভাগের জন্যই আলাদা কোচ থাকেন। যেমন ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং কোচ, বোলারদের জন্য বোলিং কোচ, ফিল্ডারদের জন্য ফিল্ডিং কোচ। এমনকি স্পিন বা পেস বোলারদের জন্য আলাদা কোচ তো বটেই, দৌড়ে রান নেওয়ার কৌশল শেখানোর জন্যও আলাদা কোচ থাকেন এখন।

কিন্তু এর বাইরেও কিন্তু এখনকার ক্রিকেট দলগুলোয় একজন গুরুত্বপূর্ণ চরিত্র থাকেন—পারফরম্যান্স অ্যানালিস্ট। আগস্ট মাসেই যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে টেস্ট জিতল, সেখানেও একজন পারফরম্যান্স অ্যানালিস্ট ছিলেন। সাধারণত বাংলাদেশ দলের কোচিং স্টাফে বিদেশি কোচই থাকেন বেশি, কিন্তু ডারউইন টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে ছিলেন শাওন জাহান নামের এক বাংলাদেশি।

তাঁর কাছেই আমরা জানতে চেয়েছিলাম ক্রিকেটে পারফরম্যান্স অ্যানালিস্টদের আসলে কাজ কী, তাঁরা কীভাবে ক্রিকেট দলকে সাহায্য করেন, এই পেশায় আসতে চাইলে কী করতে হবে।শাওন জাহানপারফরম্যান্স অ্যানালিস্ট কারা‘অ্যানালিস্ট’ শব্দটি শুনেই বুঝতে পারার কথা কাজটা আসলে বিশ্লেষণের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর