বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দেশের সড়ক–মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে।আজ মঙ্গলবার সকাল এক বিবৃতিতে এ কথা বলেন গোলাম পরওয়ার। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি দেওয়া হয়।
গোলাম পরওয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিবৃতিটি পোস্ট করা হয়।আজ ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৩২ জন।বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দুর্ঘটনায় হতাহতের বিষয়টি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনায় তিনি ব্যথিত ও শোকাহত। নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করছেন তিনি।
আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।