advertisement
advertisement

কাইলি জেনারের গায়ে ভিক্টোরিয়াস সিক্রেটের ৬১৮ কোটি টাকার ‘ফ্যান্টাসি ব্রা’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
কাইলি জেনারের গায়ে ভিক্টোরিয়াস সিক্রেটের ৬১৮ কোটি টাকার ‘ফ্যান্টাসি ব্রা’

প্রথমবারের মতো আইকনিক সেই অন্তর্বাস পরে ভিক্টোরিয়াস সিক্রেটের র্যাম্পে হাঁটলেন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার

advertisement

ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফিরে এসেছে তাদের আইকনিক ‘ফ্যান্টাসি ব্রা’। ১৯৯৬ সালে প্রথম ক্লদিয়া শিফার এবং সর্বশেষ ২০১৮ সালে এলসা হস্কের পর এবার প্রথমবারের মতো এই বিশেষ পোশাকে র্যাম্পে হাঁটলেন মার্কিন তারকা ও ব্যবসায়ী কাইলি জেনার। তবে অভিজ্ঞ সুপারমডেলদের বাদ দিয়ে তাঁকে নির্বাচন করায় ফ্যাশনপ্রেমীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জ্যাকব অ্যান্ড কোংয়ের নকশাকার জ্যাকব আরাবো ও ভিক্টোরিয়াস সিক্রেট যৌথভাবে কোনো কাপড় ছাড়াই এটি তৈরি করেছে। ১৮ ক্যারেটের সাদা সোনা এবং ৪ হাজার ৪১০টি হিরায় সাজানো এই ব্রার মোট ওজন ১ হাজার ৩৭৩ দশমিক ৩৯ ক্যারেট। এতে ব্যবহৃত ৭৫ দশমিক ৫৪ ক্যারেটের বিরল হলুদ হিরাটির দামই ২ কোটি ২০ লাখ ডলার। ১৫ জন কারিগরের এক হাজার ঘণ্টার পরিশ্রমে তৈরি সম্পূর্ণ ব্রাটির আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি মার্কিন ডলার বা ৬১৮ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা।

অভিজ্ঞ মডেলদের অবমূল্যায়ন করে কেবল সামাজিক মাধ্যমের প্রভাবকে গুরুত্ব দেওয়ায় সমালোচকেরা ক্ষোভ প্রকাশ করলেও প্রতিষ্ঠানটির দাবি, কাইলি বর্তমান সংস্কৃতির একজন শক্তিশালী প্রভাবক। বিভিন্ন বিতর্ক ও দর্শক কমার কারণে ২০১৮ সালের পর বন্ধ থাকা ভিক্টোরিয়াস সিক্রেটের এই আয়োজন ২০২৪ সালে বৈচিত্র্য উপস্থাপনের প্রতিশ্রুতি নিয়ে নতুনভাবে ফিরে আসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর