advertisement
advertisement

মহানবমীর পূজায় শান্তি ও সম্প্রীতি কামনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
মহানবমীর পূজায় শান্তি ও সম্প্রীতি কামনা

মহানবমীতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ পূজারিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। মন্ত্রপাঠ, উলুধ্বনি, ঢাক ও কাঁসর ঘণ্টার শব্দে চলে পূজার আনুষ্ঠানিকতা। ঢাকা ২০ অক্টোবর

advertisement

দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ, শান্তি ও মঙ্গল কামনায় মহানবমীর পূজা ও অঞ্জলি দিয়েছেন ভক্তরা।আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ পূজারিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। মন্ত্রপাঠ, উলুধ্বনি, ঢাক ও কাঁসর ঘণ্টার শব্দে চলে পূজার আনুষ্ঠানিকতা। পূজা শেষে অনেকে মন্দির প্রাঙ্গণের মেলায় ঘুরে কেনাকাটা করেন।দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহানবমী।

এদিন দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির বিজয় কামনা করেন ভক্তরা। দেবীর কাছে প্রার্থনা করেন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল।ব্যক্তিগত কল্যাণের পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাও মহানবমীর প্রার্থনায় বিশেষ গুরুত্ব পায়।

আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।আজ সকাল সোয়া ১০টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর