১৩ কেজি ওজনের কোরালটি হাতে নিয়ে মাছ ব্যবসায়ী সেলিম বাহাদুর। গতকাল কক্সবাজারের পেকুয়ায়
কক্সবাজারের পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে দুটি কোরাল বিক্রি হয়েছে ৩০ হাজার ৪২০ টাকায়। সাগরে জেলেদের জালে ধরা পড়ে মাছ দুটি। আজ মঙ্গলবার সকালে ও গতকাল সোমবার মাছ দুটি বিক্রি করেন বাজারের ব্যবসায়ী সেলিম বাহাদুর।বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া এলাকার জেলে শফি আলম ১০ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কোরাল নিয়ে বাজারে আসেন।
মাছ ব্যবসায়ী সেলিম বাহাদুর প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে মাছটি ১৩ হাজার টাকায় কিনে নেন। পরে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে এক প্রবাসীর কাছে মাছটি ১৩ হাজার ৫২০ টাকায় বিক্রি করেন।এর আগের দিন সোমবার সকালে পেকুয়ার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার জেলে আকতার আহমদ ১৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ নিয়ে বাজারে আসেন। সেলিম বাহাদুর সেই মাছটিও প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে কিনে নেন।
পরে বাঁশখালী উপজেলা সদরের ‘রয়েল হান্ডি’ নামের একটি রেস্তোরাঁর মালিকের কাছে মাছটি ১৬ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।আজ মঙ্গলবার সকালে বাজারে গিয়ে দেখা যায়, সাড়ে ১০ কেজি ওজনের কোরালটি ঘিরে রেখেছেন ক্রেতারা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।