advertisement
advertisement

সরকারই ইচ্ছা করে আওয়ামী লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
সরকারই ইচ্ছা করে আওয়ামী লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

জরুরি সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে

advertisement

সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যের (এমপি) নির্বাচনী এলাকায় বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে পার্থক্য আছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিএনপির সংসদ সদস্যরা কোটি কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন। এ নিয়ে বিরোধী দল কথা বললে অন্য একটা খাত থেকে সামান্য বরাদ্দ দেওয়া হয়। বাচ্চারা কান্নাকাটি করলে তাদের চকলেট দেওয়া হয়।

বিরোধী দলকে চকলেট দিয়ে খুশি করে, আর তারা বিরিয়ানি খায়।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।বর্তমান সরকার রাষ্ট্র, সরকার ও সরকারি দল—এ তিনটি জিনিসকে গুলিয়ে ফেলছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি বলেন, বিরোধী দল সরকারের অপকর্মের বিরোধিতা করলে সেটিকে রাষ্ট্রের বিরোধিতা বলা হচ্ছে।

সরকার একদলীয় কর্তৃত্ব খাটিয়ে প্রকারান্তরে নিজেরাই ফ্যাসিবাদকে আসার সুযোগ করে দিচ্ছে।মিয়া গোলাম পরওয়ার বলেন, নিজেদের দলীয়করণ, ব্যর্থতা ও দুর্নীতি ঢাকার জন্য সরকার জুজুর ভয় দেখিয়ে সব দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর