advertisement
advertisement

অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপায় হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপায় হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইন্স

advertisement

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাতায় নিজ কার্যালয়ের সামনে গাড়িচাপা দিয়ে ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইন্সকে (৬৫) হত্যাচেষ্টা চালানো হয়েছে। গতকাল সোমবার হামলায় এই নারী রাজনীতিক একটি পা হারিয়েছেন। মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে অন্য পা রক্ষার চেষ্টায় অস্ত্রোপচার চালাচ্ছেন চিকিৎসকেরা। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল থেকে হামলার অভিযোগে সন্দেহভাজন ৪৩ বছর বয়সী ব্রেন্ডন নিউজান্টকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও উদ্ধারকারী সূত্রের বরাতে জানা গেছে, ইন্ডাই নির্বাচনী এলাকার এমপি হেলেন তাঁর গাড়ির পেছনের অংশে মালপত্র তুলছিলেন। ঠিক ওই সময় একটি ল্যান্ড ক্রুজার ফোর-হুইল গাড়ি দিয়ে তাঁকে একাধিকবার ধাক্কা ও চাপা দেওয়া হয়। গাড়ির নিচে আটকা পড়ে তাঁর একটি পা ঘটনাস্থলেই প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় হামলাকারীর কাছে ধারালো অস্ত্র ছিল।ঘটনা দেখে পাশের সেলুনকর্মী রিকি জেফরিস ও একটি দোকানের কর্মী কোডি লাপোইদেভিন দ্রুত এগিয়ে আসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর