ফ্রান্সের রাজধানী প্যারিসে জ্বলন্ত ব্যারিকেডের দিকে ট্রাফিক পুলিশের একটি প্লাস্টিক দণ্ড ছুড়ে মারছেন এক বিক্ষোভকারী
ফ্রান্সে ব্যাপক সহিংসতার সময় উনিশ শতকের একটি সিটি হলে আগুন দেওয়ার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি কট্টর বামপন্থী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে।
তবে ওই ব্যক্তির নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।গত শনিবার ফ্রান্সের মধ্যাঞ্চলীয় লিমোজ শহরের কারুকাজখচিত সিটি হলটির ঘড়ির মিনার ও ছাদের একাংশ আগুনে পুড়ে যায়।ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্সইনফোর প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ৪০ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আগেও সরকারি কর্মকর্তাদের ওপর সহিংসতার অভিযোগ রয়েছে।
তাঁকে ‘এস’ শ্রেণিভুক্ত ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যার অর্থ তিনি জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য সরকারি সেবার মানের চরম অবনতির প্রতিবাদে লাখ লাখ আন্দোলনকারী রাজপথে নেমে আসেন।ডারমানিন বলেন, তিনি সরকারি প্রসিকিউটরদের ‘কঠোর’ হওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।