advertisement
advertisement

চলন্ত বাস থেকে যুবলীগ নেতাকে তুলে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
চলন্ত বাস থেকে যুবলীগ নেতাকে তুলে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা জামাল হোসেন

advertisement

লক্ষ্মীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস থামিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই রাতে যুবলীগের ওই নেতাকে তুলে নেওয়া হয়েছিল।কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ওই নেতার নাম মেজবাহ উদ্দিন ওরফে হেলাল। তিনি রামগতি উপজেলা যুবলীগের সভাপতি।

এ ছাড়া তিনি আ স ম আবদুর রব সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি (সহসভাপতি)। তিনি রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতার নাম মো. জামাল হোসেন (৩২)। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।আজ বুধবার বিকেলে এ ঘটনায় মেজবাহ উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেছেন। মামলায় জামাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর