advertisement
advertisement

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যে চার নির্দেশনা দিল মাউশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যে চার নির্দেশনা দিল মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

advertisement

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন উপলক্ষে মহানগরীসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক প্রস্তুতির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চারটি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বিষয়টিতে ‘অতীব জরুরি’ উল্লেখ করে অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের মঙ্গলবার এ নির্দেশনা দিয়েছে মাউশি।নির্দেশনাপত্রে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।এ অবস্থায় ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে চার দফা নির্দেশনা মানতে বলা হয়েছে।নির্দেশনাগুলো হলো: প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে দ্রুত অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর