অস্ত্র কাঁধে হুতি যোদ্ধা
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে সরকারি বাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।সরকারি বাহিনীর এক মুখপাত্র জানান, শাবওয়া প্রদেশের আল–আলম সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গতকাল সোমবার সকালে ব্যালিস্টিক ক্ষেপণান্ত্র হামলা চালায় ইরানপন্থী হুতিরা।
ওই সময় সেখানে বাহিনীতে নতুন নিয়োগ পাওয়া সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম চলছিল।আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কর্মকর্তা ও চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রগুলো প্রথমে জানিয়েছিল, হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।প্রতিরক্ষায় শত শত কোটি কোটি ডলার খরচ করেও কেন হুতিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি আরবপরে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫৩ জন হয়। আহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০০ জনে।
এখন নিহত ব্যক্তির সংখ্যা আরও বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে।ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশেদ আল–আলিমি বলেন, শাবওয়ায় নিহত ব্যক্তিরা সবাই নতুন নিয়োগ পাওয়া সেনাসদস্য।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।