নাগপুরে বক্তৃতা করছেন হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। ২০ অক্টোবর ২০২৬, মহারাষ্ট্র
ভারতকে টুকরা করা বা ধ্বংস করার অপচেষ্টা ব্যর্থ হবে। রাস্তায় নেমে আন্দোলন করে সরকার বদল ঘটানো যাবে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন।ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে আরএসএসের বিজয়া দশমী উদ্যাপন মঞ্চ থেকে এই বার্তা দিয়ে মোহন ভাগবত বলেন, ভারতের অগ্রগতিতে ঈর্ষান্বিত অশুভ শক্তি দেশ ভাঙার চক্রান্ত করছে। তাদের চক্রান্তে একদল মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে।
এভাবে ‘সরকার পরিবর্তন’ বা ‘রেজিম চেঞ্জ’ আগে হয়নি, ভবিষ্যতেও হবে না।গত মাসে আরএসএস মুখপত্র ‘অর্গানাইজার’–এ ককরোচ জনতা পার্টি (সিজেপি), কংগ্রেসসহ বিরোধী দলগুলোর আন্দোলন প্রতিরোধে যে সুর বেঁধে দেওয়া হয়েছিল, যেভাবে এই আন্দোলনকে ভারতবিরোধী শক্তির চক্রান্ত ও ষড়যন্ত্র বলে অভিহিত করা হয়েছিল, মোহন ভাগবত ঠিক সেই সুরেই কথা বলেছেন।কথিত ভারতবিরোধীদের উদ্দেশ করে আরএসএস প্রধান বলেন, ভারত ওদের নিশানায় রয়েছে।
কারণ, এই জমানায় ভারত প্রকৃত শক্তিশালী হয়ে উঠেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।