ইশরাক হোসেন
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছেড়েছেন ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগের কথা জানিয়ে তিনি বলেছেন, বিএনপি ও সরকারকে ‘বিব্রতকর’ পরিস্থিতি থেকে বাঁচাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে অভিযানে কোনো ভুল করেননি বলেও দাবি করেছেন তিনি।ইশরাকের পদত্যাগের ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
তাঁর এই পদত্যাগের মধ্য দিয়ে এ পর্যন্ত বর্তমান বিএনপি সরকারের মন্ত্রিসভা থেকেই তিনজন সদস্য বাদ পড়লেন। গত ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে যখন এই সরকার গঠিত হয়, সেখানে প্রথমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন জহির উদ্দিন স্বপন। কিন্তু গত ২২ আগস্ট তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
আর দায়িত্ব পাওয়ার তিন মাসের মাথায় গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।ইশরাক হোসেনইশরাকের পদত্যাগ নতুন করে সামনে এনেছে বাংলাদেশের মন্ত্রিসভায় পদত্যাগ ও অপসারণের ইতিহাস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।