advertisement
advertisement

এমএস ওয়ার্ডের কার্যকরী টিপস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
এমএস ওয়ার্ডের কার্যকরী টিপস

advertisement

মাইক্রোসফট (এমএস) ওয়ার্ড তথ্য সাজানো এবং ডিজিটাল নথি তৈরির একটি অপরিহার্য মাধ্যম। মাউসের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে দ্রুত কাজ শেষ করতে শর্টকাট কৌশলগুলো বেশ সহায়তা করে।ডকুমেন্টের আকর্ষণীয় রূপ নির্ভর করে সঠিক ফরম্যাটিং ও লেআউটের ওপর। পুরো ডকুমেন্টে একটি নির্দিষ্ট ফন্ট ব্যবহার করা উচিত। ফন্ট নির্বাচন, সাইজ ও রং বদলাতে Ctrl+D দিয়ে সরাসরি ফন্ট উইন্ডো খুলে নেওয়া যায়।

পেজের মার্জিন বা দিক পরিবর্তন করতে Page Layout থেকে Margins অপশন বেছে নিতে হবে। লেখার লাইন স্পেসিং দ্রুত নির্ধারণ করতে Ctrl+1 একক লাইনের জন্য, Ctrl+2 জোড়া লাইনের জন্য এবং ‘Ctrl+5’ ১.৫ স্পেসিংয়ের জন্য ব্যবহার করা হয়। এ ছাড়া ফন্টের ধারাবাহিকতা ধরে রাখতে স্টাইল অপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হোম ট্যাবের Styles অংশ থেকে শিরোনাম বা মূল লেখার ধরন এক ক্লিকেই পরিবর্তন করা যায়।রেডিমেড টেমপ্লেট ব্যবহার করে আকর্ষণীয় প্রতিবেদন, জীবনবৃত্তান্ত বা নোটিশ তৈরি করা খুব সহজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর