advertisement
advertisement

লাখ টাকার বিদ্যুৎ বিল, সংশোধনের পর নেমে এল ১ হাজারে, কর্মচারী প্রত্যাহার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
লাখ টাকার বিদ্যুৎ বিল, সংশোধনের পর নেমে এল ১ হাজারে, কর্মচারী প্রত্যাহার

গ্রাহককে সংশোধিত বিলের কপি বুঝিয়ে দিচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মকর্তা। গতকাল রাতে

advertisement

নোয়াখালীর চাটখিলে পল্লী বিদ্যুতের এক আবাসিক গ্রাহকের সেপ্টেম্বর মাসের বিল আসে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। ঘরে কয়েকটি বাতি-ফ্যান আর ফ্রিজ চালিয়ে এমন বিল আসায় হতবাক হয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে ওই গ্রাহকের অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশের পর তাঁর বিদ্যুৎ বিলটি সংশোধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।সংশোধিত বিদ্যুৎ বিল অনুযায়ী, তাঁকে সেপ্টেম্বর মাসের জন্য এখন পরিশোধ করতে হবে মাত্র ১ হাজার ২৩৮ টাকা।

গতকাল মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমান ওই গ্রাহকের বাড়িতে গিয়ে সংশোধিত বিদ্যুৎ বিলের কপি হস্তান্তর করেন। এ ঘটনায় গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।দুটি ফ্যান, একটি ফ্রিজ আর বাতি, তাতেই বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকাএদিকে এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর নাম মমতাজ বেগম।

তিনি বিলিং সহকারী হিসেবে চাটখিল আঞ্চলিক কার্যালয়ে ছিলেন।‘ভুতুড়ে বিল’-এর ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর