কানাডার আলবার্টার ক্যালগারিতে একটি ভোটকেন্দ্রে নিবন্ধনের জন্য সারিতে দাঁড়িয়েছেন ভোটাররা। ১৯ অক্টোবর ২০২৬
কানাডার তেলসমৃদ্ধ আলবার্টা প্রদেশে গণভোট হবে কি না, সেই লক্ষ্যে আগাম গণভোট হয়েছে। আর সেই গণভোটে আলবার্টার মানুষ জানিয়ে দিলেন, কোনো গণভোটের দরকার নেই।
তাঁরা কানাডার সঙ্গেই আছেন, থাকবেন।আলবার্টা প্রদেশ কানাডা থেকে স্বাধীন হতে চায় কি না এবং সেই প্রশ্নে একটি বাধ্যতামূলক গণভোটের আয়োজন করা হবে কি না, তা জানতে গতকাল সোমবার গণভোটের আয়োজন করা হয়েছে।কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা নেই, হতাহত ৪৩ফলাফল প্রকাশের পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা থেকে আলাদা হওয়ার লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়টি প্রত্যাখ্যান করে আলবার্টার মানুষ তাঁদের ‘পরিষ্কার পছন্দের’ কথা জানিয়ে দিয়েছেন।ভোটের আগে জনমত জরিপে দেখা গেছে, কানাডার পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের এক–চতুর্থাংশের কম মানুষ স্বাধীনতা চান।
তবে বিচ্ছিন্নতাবাদী নেতা মিচ সিলভেস্টার গতকাল সোমবারও এএফপিকে বলেছেন, তিনি এখনো আশাবাদী।এমন এক সময়ে এই গণভোটের আয়োজন করা হয়েছে, যখন প্রতিবেশী দেশের প্রেসিডেন্ট ক্রমাগত কানাডাকে তাঁর দেশের সঙ্গে যুক্ত করার কথা বলে যাচ্ছেন।এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ভোট আয়োজনের জন্য এই সময় ‘সম্ভবত সবচেয়ে খারাপ’ ছিল।নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে মার্ক কার্নি আরও বলেন, জাতীয় পর্যায়ে স্থিতিশীলতা এখন অত্যন্ত জরুরি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।