advertisement
advertisement

বাংলাদেশে ঠেলে দেওয়া নারীকে খুঁজে বের করার নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
বাংলাদেশে ঠেলে দেওয়া নারীকে খুঁজে বের করার নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের

বাংলাদেশ–ভারত সীমান্ত

advertisement

ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া মমতাজ বেগম নামের এক গৃহবধূর বর্তমান অবস্থান খুঁজে বের করতে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আসাম রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। বিচারপতি কল্যাণ রাই সুরানা ও বিচারপতি প্রাঞ্জল দাসের ডিভিশন বেঞ্চ নিখোঁজ এই নারীর সন্ধানে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

আদালতের নথি অনুযায়ী, গত মে মাসে আসামের নগাঁওয়ের চার নম্বর ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে মমতাজ বেগমকে আটক করা হয়। পরে গোয়ালপাড়ার মাটিয়া আটককেন্দ্রে নেওয়ার পর জুনের মাঝামাঝি বিএসএফের মাধ্যমে তাঁকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি হাতে না পাওয়ায় তিনি উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাননি বলে তাঁর স্বামীর করা হেবিয়াস কর্পাস আবেদনে উঠে এসেছে।

এর আগে ২০১৯ সালেও ওই নারীকে ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছিল, যা পরবর্তী সময়ে উচ্চ আদালত বাতিল করে পর্যালোচনার নির্দেশ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তাঁর সন্ধানে ইতিমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে এবং আগামী নভেম্বরের শুনানিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হলফনামার ভিত্তিতে মামলাটির পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর