সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা (বাঁ থেকে)
ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের জেলহাজতের মেয়াদ ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করার চেষ্টার গুরুতর অভিযোগ আনা হয়েছে। ম্যাজিস্ট্রেটকে ‘হুমকি’ দেওয়া হয়েছে, এ কারণ দেখিয়ে তাঁদের জামিন প্রক্রিয়ায় বিলম্ব ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সিজেপির লিগ্যাল সেলের প্রধান রত্না সিং।রত্না সিং বলেছেন, হুমকির কথা তুলে জামিন প্রসঙ্গ থেকে নজর এড়ানোর চেষ্টা হচ্ছে।
দ্রুত নিষ্পত্তি না হলে তাঁরা উচ্চতর আদালতে যাবেন।১৩ অক্টোবর লোহার ফটক টপকে জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে ঢোকার অভিযোগে আশুতোষ ও সৌরভকে গ্রেপ্তার করা হয়। তাঁদের পাঁচ দিনের কারা হেফাজতে পাঠানো হয়েছিল। গতকাল রোববার ছিল তাঁদের জামিনের শুনানি।সিজেপির নেতারা অভিযোগ করেছেন, দুপুর ১২টায় শুনানির সময় নির্ধারিত থাকলেও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কৌঁসুলি এজলাসে পৌঁছেন বিকেল পাঁচটায়।
ম্যাজিস্ট্রেট এজলাসে ঢুকে বলেন, আশুতোষ ও সৌরভদের মুক্তির জন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।