advertisement
advertisement

থাকেন নড়াইলে, ফেসবুকে চাঁদপুরের ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নেন টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
থাকেন নড়াইলে, ফেসবুকে চাঁদপুরের ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নেন টাকা

প্রতারক চক্রের তিন সদস্যকে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ

advertisement

চাঁদপুরের ইলিশসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের তিন সদস্যকে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা সিমকার্ডসহ আটটি মুঠোফোন জব্দ করা হয়েছে।গ্রেপ্তার আসামিরা হলেন মো. সুমন ভূঁইয়া, মো. সাইফুল ইসলাম মামুন ও অনিক অধিকারী।

তাঁরা সবাই নড়াইল জেলার কালিয়া থানাধীন চাচুড়ী ও পেড়লী ইউনিয়নের বাসিন্দা।আজ শনিবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলত। এসব পেজে ইলিশ মাছ, ফার্নিচার, জুতা, কলম, শিশুদের খেলনা ও মোটরসাইকেলের পার্টস বিক্রিসহ তারা লোভনীয় অফার দিয়ে আসছে। শর্ট রিল বানিয়ে বিজ্ঞাপন আকারেও বুস্ট করা হতো।

এগুলোতে আবার নিজেরাই ভুয়া অ্যাকাউন্ট থেকে ইতিবাচক মন্তব্য করত।পুলিশ জানায়, চক্রের সদস্যরা অন্য ব্যক্তির নামে নিবন্ধিত সিম ব্যবহার করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা অডিও কলে ‘নাহিদ’, ‘জাবেদ’, ‘হাজি আবদুল কাদের’, ‘রফিকুল’ ইত্যাদি ভুয়া নামে নিজেদের প্রকৃত ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর