advertisement
advertisement

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ২ তরুণ গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ২ তরুণ গ্রেপ্তার

ধর্ষণ

advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বাহার মিয়া (২২) ও নাঈম মিয়া (২৪) নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে নাঈমকে আজ রোববার দুপুরে ঢাকার মোহাম্মদপুর থেকে এবং বাহারকে গতকাল শনিবার সরাইল থেকে গ্রেপ্তার করা হয়।বাহারকে আজ আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।

আর নাঈম সরাইল থানা-পুলিশের হেফাজতে আছেন।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাদ্রাসায় ৭ অক্টোবর রাতে ওয়াজ মাহফিল চলছিল। ওই কিশোরী রাত আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে ওয়াজ মাহফিলে যাচ্ছিল। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর চার ব্যক্তি ওই কিশোরীকে জোর করে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে যুক্ত হয় আরও দুজন। সেখানে কিশোরীকে তিন ব্যক্তি ধর্ষণ করে।

রাত সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় ওই কিশোরীকে অটোরিকশায় করে বাড়ির সামনে ফেলে রাখা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর