নোনি মাদুয়েকের গোলে জিতেছে আর্সেনাল
ফরেস্ট ০–১ আর্সেনালনটিংহামের সিটি গ্রাউন্ডে আর্সেনালকে ৮০ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল ফরেস্ট। নটিংহাম ফরেস্টের জমাট রক্ষণ ভেঙে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। অবশেষে সেই ডেডলক ভাঙলেন নোনি মাদুয়েকে। ডেকলান রাইসের মাপা পাসে ডি-বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি। তাতেই ১-০ ব্যবধানের কষ্টার্জিত এক জয় নিয়ে মাঠ ছাড়ে বুকায়ো সাকাহীন গানাররা।
পুরো ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রাখা আর্সেনাল শট নিয়েছিল ৯টি। তবে নিজেদের মাঠে আর্সেনালকে একদম ছেড়ে কথা বলেনি ফরেস্ট। ৭টি কর্নার আদায় করে নেওয়ার পাশাপাশি শট নেয় ১৩টি। এমনকি ম্যাচের শেষ ভাগে আক্রমণভাগে বল দখলেও আর্সেনালকে পেছনে ফেলেছিল নটিংহাম। তবে সুযোগগুলো কাজে লাগাতে না পারায় খালি হাতেই ছাড়তে হয় মাঠ। সর্বশেষ এই জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট হলো বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালে।
সাত ম্যাচের সাতটিতেই জেতা ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্টে পেছান দলটি।লিডস ১–১ ম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডের কাছে জয় যেন ক্রমেই সোনার হরিণ হয়ে উঠছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।