১১৬ বলে ২০২ রান করেছেন হ্যারি ব্রুক
শুবমান গিলের রেকর্ডটা এক মাসও টিকল না।গত ৩০ সেপ্টেম্বর ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের ওয়ানডে অধিনায়ক। আজ গিলকে পেছনে ফেলে ৫০ ওভার ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ বলে ২০০ রান পূর্ণ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক। ব্রুকের ডাবল সেঞ্চুরিটি ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসেও প্রথম।
এর আগে এই সংস্করণে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বেন স্টোকসের। ২০২৩ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান করেছিলেন স্টোকস। ত্রিদেশীয় সিরিজের ম্যাচটির শুরুতে অবশ্য খুব একটা ছন্দে ছিলেন না ব্রুক। চারে নেমে প্রথম ২৪ বলে করেছিলেন মাত্র ১৩ রান। পরে কামিন্দু মেন্ডিসের ওভারে পরপর দুটি ছক্কা মেরে রানের গতি বাড়ান। এরপর সুইপ, স্কুপ, রিভার্স স্কুপ আর দৃষ্টিনন্দন শটে শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন।
৭৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি।তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে ১৫৯ রানের জুটি গড়ার পর উইল জ্যাকসের সঙ্গে যোগ করেন আরও ১৮৫ রান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।