advertisement
advertisement

দইগোটা গাছে গোলাপি-সাদা ফুল, লালচে ফল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ণ
দইগোটা গাছে গোলাপি-সাদা ফুল, লালচে ফল

ফোটার অপেক্ষায় দইগোটার কুঁড়ি। ১৫ অক্টোবর দুপুরে মৌলভীবাজারে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় প্রাঙ্গণে

advertisement

গাছটিতে ডালে ডালে হালকা গোলাপি-সাদা রঙের ফুল ফুটে আছে। গাছের কোনো ডালে ফুলের পাশেই মাত্র কুঁড়ি বের হয়েছে। আবার কোনো ডালে লালচে রঙের ফল ধরেছে। নরম কাঁটাযুক্ত ফলগুলো দেখতে বেশ সুন্দর। দূর থেকে এই কাঁটাগুলোর জন্য ফলগুলোকে লোমশ মনে হয়।

দুপুরবেলার উজ্জ্বল রোদে ঝলমল করছিল ওই ফুল ও ফল।১৫ অক্টোবর মৌলভীবাজার শহরতলির বর্ষিজোড়া ইকোপার্ক–সংলগ্ন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় প্রাঙ্গণের দৃশ্য এটি।গাছটির গোড়ার দিকে একটি নেমপ্লেট সাঁটানো। তাতে গাছটির পরিচয় লেখা আছে ‘বিরল প্রজাতি। সিন্দুর/লটকা গাছ’। ইংরেজিতে লেখা বৈজ্ঞানিক নাম Bixa orellana.বেশ কয়েক বছর আগে ওই কার্যালয় প্রাঙ্গণে গাছটির দেখা পান এই প্রতিবেদক।

তখন গাছভর্তি শুধু ফল ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর