advertisement
advertisement

ক্যালিফোর্নিয়ায় শতকোটিপতিদের সম্পদে ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
ক্যালিফোর্নিয়ায় শতকোটিপতিদের সম্পদে ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন

advertisement

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শতকোটিপতিদের নিট সম্পদের ওপর এককালীন ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। এ নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।স্বাস্থ্যসেবা খাতে কেন্দ্রীয় সরকারের অর্থায়ন কমে যাবে—এমন আশঙ্কায় এই কর থেকে ১০ হাজার কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বিরোধীদের আশঙ্কা, প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিনিয়োগ কমে যেতে পারে। ধনীরা অন্য অঙ্গরাজ্যে চলে যাবেন।

এমনকি রাজস্বও কমে যেতে পারে।আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ক্যালিফোর্নিয়ার ভোটাররা শতকোটিপতিদের সম্পদের ওপর এককালীন ৫ শতাংশ কর আরোপের প্রস্তাবেও ভোট দেবেন। প্রস্তাবটি অনুমোদিত হলে ২০২৬ সালের ১ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী যেসব ব্যক্তির নিট সম্পদের পরিমাণ অন্তত ১০০ কোটি ডলার ছিল, তাঁদের ওপর এই কর প্রযোজ্য হবে।

অঙ্গরাজ্যটির ২০০ জনের বেশি শতকোটিপতি এ করের আওতায় আসবেন।বিশ্বের ধনী ব্যক্তিদের অন্যতম ঘাঁটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর