ভেঙে ফেলা হয় চিকিৎসকের চেম্বারের সামনের কাচ। গতকাল শনিবার রাতে খুলনার বাবু খান রোডে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে
খুলনায় এক দিনে গুলি, হামলা ও ভাঙচুরের তিনটি পৃথক ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে তেরখাদা উপজেলায় যুবদলের এক নেতা গুলিবিদ্ধ হন। সন্ধ্যায় নগরের দক্ষিণ টুটপাড়ায় গুলি করা হয় এক মুদিদোকানিকে। রাতে নগরের বাবু খান রোডে একটি বেসরকারি ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করে মুখোশধারী একদল দুর্বৃত্ত।
যাওয়ার সময় তারা ক্লিনিকের বাইরে একটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে।গতকাল রাত সোয়া ৯টার দিকে নগরের বাবু খান রোডে খুলনা আযম খান সরকারি কমার্স কলেজের বিপরীতে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা চালায় দুর্বৃত্তরা। মুখোশ পরা ৮ থেকে ১০ জনের একটি দল ক্লিনিকে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এতে ক্লিনিকের এক কর্মকর্তা আহত হন।
ক্লিনিকের রিপোর্ট প্রদানকারী এক কর্মীর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহতক্লিনিকের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ১৩ মিনিটের দিকে মুখোশধারী ৮-১০ জন ক্লিনিকে ঢোকেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।