দীর্ঘদিনের পদোন্নতিবঞ্চনা ও পদোন্নতিসংক্রান্ত জটিলতা নিরসনসহ সাত দফা দাবিতে আন্দোলনে নামছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।গতকাল শনিবার (২৪ অক্টোবর ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ১৬, ১৭ ও ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি কমিটি–ডিপিসির সভার আলোকে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির সরকারি আদেশ অবিলম্বে জারি করা, প্রযোজ্য বিধিমালা, যোগ্যতা ও জ্যেষ্ঠতা অনুসারে ২৪ থেকে ৩৮তম বিসিএসের পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের আর্থিক সুবিধাসহ ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করা এবং নিয়মিত, স্বচ্ছ ও সময়বদ্ধ পদোন্নতি কাঠামো নিশ্চিত করা ও সুপারনিউমারারি পদ সৃজন ও সব অধ্যাপককে গ্রেড-৩-এ উন্নীত করতে হবে।নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থারবিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক পর্যায়ে মোট পদ রয়েছে ৯ হাজার ৭৮২টি।
বিপরীতে সহকারী অধ্যাপক পর্যায়ে পদ রয়েছে চার হাজার ৪৫১টি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।