উগান্ডা ক্রিকেট দল
গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন এক ক্লাবে প্রবেশ করেছে ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়েছে তারা। এই ২০০ জয় পেতে ভারতকে খেলতে হয়েছে ৩০০ ম্যাচ। জয়ের হার ৭১.২০ শতাংশ।আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অন্তত ১০০ জয় আছে মাত্র ৯টি দলের। এই তালিকায় একটি নাম দেখে চমকে উঠতে পারেন অনেকে—উগান্ডা। ১০১টি জয় আছে আফ্রিকান দলটির, তালিকায় নবম।
আর যদি এক শ জয় বাদ দিয়ে জয়–হার অনুপাতে চোখ রাখেন, দেখবেন আন্তর্জাতিক টি–টুয়েন্টি খেলা সব দলের মধ্যেই তারা এক নম্বরে।এখন পর্যন্ত মোট ১৩১টি ম্যাচ খেলেছে উগান্ডা। এর মধ্যেই ১০১টি ম্যাচ জিতে ফেলা মানে প্রতি একটি হারের বিপরীতে ৩.৭৪ ম্যাচে জয় পেয়েছে তারা। সবচেয়ে বেশি ম্যাচ জেতা ভারত জয়–হারের অনুপাতে উগান্ডার অনেকটাই পেছনে—২.৪০৯।অবশ্য আর কোনো দলের জয়–হারের অনুপাত ২–ই নেই।
এমনকি বাংলাদেশের মতো আইসিসির পূর্ণ সদস্যদেশের তো জয়ের চেয়ে হারই অনেক বেশি, ২২২ টি–টুয়েন্টিতে ৮৯ জয় নিয়ে ০.৬৯৫।আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়েছে ভারতভারতের মতো উগান্ডাও গতকাল মাঠে ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।