advertisement
advertisement

কেরানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করল বন্ধুসভা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
কেরানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করল বন্ধুসভা

কেরানীগঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ

advertisement

ঢাকার কেরানীগঞ্জের ৯৩ নম্বর সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা। বিদ্যালয়টিতে আগে কোনো পাঠাগার ছিল না। শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে শতাধিক শিক্ষামূলক বই দিয়ে এ পাঠাগার গড়ে তোলা হয়েছে।২৪ অক্টোবর দুপুরে বিদ্যালয়ে গিয়ে পাঠাগারটির কার্যক্রম শুরু করেন বন্ধুসভার সদস্যরা। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ।

এতে খুশি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া হোসেন বলে, ‘আমাদের স্কুলে আগে কোনো পাঠাগার ছিল না। এখন আমরা অনেক ধরনের বই পড়তে পারব। আমি চাই আমাদের স্কুলের সব বন্ধুই বই পড়ুক।’পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলে, ‘বই পড়লে অনেক কিছু শেখা যায়। আগে স্কুলে বই পড়ার জন্য আলাদা জায়গা ছিল না। এখন পাঠাগার হয়েছে, আমরা স্কুলেই বিভিন্ন বই পড়তে পারব।

আমি নিয়মিত বই পড়তে ও নতুন নতুন বিষয় জানতে চাই।’বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন হোসেন বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পাঠাগার ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর