পুরস্কার নিয়ে ফিরছেন মেসি। পেছনে দাঁড়িয়ে স্পেনের প্রিন্সেস লিওনর
সবাই জানত, স্পেনের ওভিয়েদোতে লিওনেল মেসির উপস্থিতি সাধারণ কোনো ঘটনা হবে না। প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্পেনে ফেরার পর থেকেই মেসিকে ঘিরে উন্মাদনা শুরু হয়েছে। কিংবদন্তিকে বরণ করে নিতে ওভিয়েদোর রাস্তায় দুপাশে দাঁড়িয়েছিল হাজারো মানুষ।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, মেসিকে ঘিরে কদিন ধরে যেমন উন্মাদনা চলছে সেটা ২০২৩ সালে হলিউড কিংবদন্তি মেরিল স্ট্রিপের সফরকেও ছাড়িয়ে গেছে!ক্যাম্পোয়ামোর থিয়েটারে মেসি সেই উন্মাদনার মাঝেই গতকাল রাতে স্পেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার গ্রহণ করেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের কাছ থেকে। তাঁর নামেই এ পুরস্কারের নামকরণ।
বর্ণাঢ্য ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কারটি পেলেন মেসি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।