advertisement
advertisement

অতিশীতল পানির ফোঁটা থেকে কীভাবে তৈরি হয় জমাট বৃষ্টি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
অতিশীতল পানির ফোঁটা থেকে কীভাবে তৈরি হয় জমাট বৃষ্টি

গাছের ডালে বরফের আস্তরণ তৈরি হয় কেন?

advertisement

শীতকালে কখনো কখনো আকাশ থেকে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ার পরপরই তা বরফে পরিণত হয়, যাকে বলা হয় জমাট বৃষ্টি বা ফ্রিজিং রেইন। এই ঘটনার ফলে রাস্তাঘাট, গাছের ডাল, গাড়ির কাচ কিংবা বিদ্যুতের তারের ওপর বরফের আস্তরণ তৈরি হতে দেখা যায়। বায়ুমণ্ডলের তাপমাত্রার একটি বিশেষ বিন্যাসের কারণে এমনটি ঘটে থাকে।

এ প্রক্রিয়ায় ওপরের শীতল অঞ্চলে প্রথমে বরফের কণা বা তুষার তৈরি হয়। নিচে নামার পথে অপেক্ষাকৃত উষ্ণ স্তরের সংস্পর্শে এসে এগুলো গলে বৃষ্টির ফোঁটায় রূপ নেয়। এরপর মাটির কাছাকাছি শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচের অগভীর একটি ঠান্ডা বায়ুস্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় পুরোপুরি জমে যাওয়ার সুযোগ না পেয়ে ফোঁটাগুলো অতিশীতল তরল হিসেবেই মাটিতে নেমে আসে। পরে যেকোনো ঠান্ডা পৃষ্ঠে আঘাত করলেই বরফ তৈরির সূচনা ঘটে এবং সেগুলো দ্রুত জমে যায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ব্যাখ্যা অনুযায়ী, জমাট বৃষ্টি হলো এমন বৃষ্টি যা মাটির সংস্পর্শে এসে বরফের আস্তরণ গড়ে তোলে। বিজ্ঞানীরা এ ঘটনাকে ফ্রিজারে থাকা অতিশীতল পানির বোতলে টোকা দিয়ে বরফে রূপান্তরের ঘটনার সঙ্গে তুলনা করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর