advertisement
advertisement

পিএইচপির নিরাপত্তা ত্রুটি যেভাবে বিশ্বজুড়ে সাইবার হামলার সুযোগ করে দিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
পিএইচপির নিরাপত্তা ত্রুটি যেভাবে বিশ্বজুড়ে সাইবার হামলার সুযোগ করে দিল

সাইবার হামলার ঝুঁকি এড়াতে নিজেদের ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশের সরকারি সংস্থা

advertisement

জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপি মূলত ওয়েবসাইট হোস্ট করা সার্ভারে ব্যবহৃত হয়ে থাকে। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় প্রোগ্রামিং ভাষাটিতে মারাত্মক দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত করেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ এবং উইজের গবেষকেরা। পরে পিএইচপি কর্তৃপক্ষ নিরাপত্তাত্রুটিগুলোর সমাধান করে নতুন সংস্করণ প্রকাশ করলেও হ্যাকাররা ত্রুটিগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা করছে।

এই সাইবার হামলা থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, জাপানসহ বিভিন্ন দেশের সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো নজিরবিহীন সতর্কতা জারি করার পাশাপাশি নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।পিএইচপিতে থাকা ত্রুটি কতটা ভয়ংকরপিএইচপি মূলত ওয়েবসাইট হোস্ট করা সার্ভারে ব্যবহৃত হয়ে থাকে।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের এআই ও সাইবার নিরাপত্তাবিষয়ক লেকচারার অ্যান্ড্রিউ কুলেন বলেন, বিশ্বের অসংখ্য যন্ত্র মূলত একটি মৌলিক সফটওয়্যারের ওপর নির্ভরশীল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর