advertisement
advertisement

গ্যাস না থাকা ও ব্যাংকঋণের উচ্চ সুদহার শিল্পায়নে বাধা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ২:১০ অপরাহ্ণ
গ্যাস না থাকা ও ব্যাংকঋণের উচ্চ সুদহার শিল্পায়নে বাধা

আবদুল ওয়াহেদ

advertisement

চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম, কৃষি ও সীমান্ত বাণিজ্যের বিপুল সম্ভাবনা থাকলেও ঋণের উচ্চ সুদহার, গ্যাস-সংকট ও দুর্বল অবকাঠামোর কারণে শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এসব নিয়ে কথা বলেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন।চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির প্রধান ভিত্তি কী?

কোন কোন খাত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ?আবদুল ওয়াহেদ: চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে কৃষি, ব্যবসা-বাণিজ্য, প্রবাসী আয় ও সীমান্ত বাণিজ্যের বড় ভূমিকা রয়েছে। এই জেলায় স্থলবন্দর ও রেলবন্দর আছে। মৌসুমি ফল আমের জন্যও সুখ্যাতি রয়েছে। এই জেলা থেকে বছরে সাড়ে তিন থেকে চার হাজার কোটি টাকার আম বিভিন্ন জায়গায় যায়। ধান–চালসহ সব মিলিয়ে কৃষি উৎপাদনে আমরা উদ্বৃত্ত অবস্থায় আছি। পাশাপাশি এখানকার প্রায় ৯০ হাজার মানুষ বিদেশে কাজ করেন।

তাঁদের পাঠানো প্রবাসী আয়ও এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।এত কিছু থাকার পরও এ জেলায় শিল্পায়ন সেভাবে হচ্ছে না কেন?আবদুল ওয়াহেদ: এ ক্ষেত্রে মূল সমস্যা হলো ব্যাংকঋণের উচ্চ সুদহার এবং গ্যাস না থাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর