advertisement
advertisement

রোনান সুলিভান নিয়েই সাফের দল ঘোষণা বাংলাদেশের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
রোনান সুলিভান নিয়েই সাফের দল ঘোষণা বাংলাদেশের

দলে সুযোগ পেয়েছেন রোনান সুলিভান

advertisement

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হওয়া দুই ফুটবলার রোনান সুলিভান ও মাহি খান।সিনিয়র পর্যায়ে না খেললেও মাহি এবং রোনান খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দলে। মাহি বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের লিগ মলটন এফসির হয়ে খেলছেন।

রোনান যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে কলেজ ফুটবলে খেলছেন। গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন রোনান। সেই টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেই জাতীয় দলের কোচ টমাস ডুলির নজর কেড়েছেন। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রোনানের আরেক ভাই ডেক্লান সুলিভানও খেলেছিলেন, তিনি সাফের দলে সুযোগ পাননি। দলে ফিরেছেন দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ।

গত ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে তাঁরা ছিলেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর