advertisement
advertisement

পাহাড়ের দুই জেলার অবরোধ শেষ, যানবাহন কি চলছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
পাহাড়ের দুই জেলার অবরোধ শেষ, যানবাহন কি চলছে

অবরোধ শেষ হওয়ায় সড়কে চলছে যান। আজ দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সদরের বাস টার্মিনাল এলাকায়

advertisement

পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির অর্ধদিবস সড়ক ও নৌপথে অবরোধ শেষ হয়েছে। ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠনের ডাকে আজ শনিবার ভোরে এ কর্মসূচি শুরু হয়েছিল। পরে দুপুর ১২টায় এ অবরোধ শেষ হয়।

সাজেকে সড়ক অবরোধ কর্মসূচিতে হামলা, লাঠিপেটা ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচি ছিল বলে জানিয়েছে সংগঠনটি।কর্মসূচি শেষ হওয়ায় দুপুর ১২টা থেকে দুই জেলায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। অবরোধ চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। তবে বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা।

দুপুর ১২টার পর থেকে অবরোধকারীদের সড়কে দেখা যায়নি।রাঙামাটি ও খাগড়াছড়িতে অবরোধ চলছে, সর্বশেষ যা জানা গেলদুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় কথা হয় শামিমা আক্তারের সঙ্গে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর