মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জাহাজভাঙা শিল্পকে সর্বোচ্চ দূষণকারী 'লাল' শ্রেণি থেকে 'কমলা' শ্রেণিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৯ সেপ্টেম্বর পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে নতুন ইয়ার্ড স্থাপনের ক্ষেত্রে বাধ্যতামূলক পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) করার শর্ত শিথিল হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং বিভাগীয় কার্যালয় থেকেই অনুমোদন দেওয়া সম্ভব হবে। পরিবেশমন্ত্রীর মতে, ব্যবসায়ীদের বড় অঙ্কের বিনিয়োগ রক্ষা ও অনুমোদনের বিলম্ব কমাতে পরিবেশ ও শিল্প উভয়কেই বাঁচাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে সরকারের এই সিদ্ধান্তে উপকূলীয় পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শ্রমিকদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এই শিথিলতা চলমান মামলা ও আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও মনে করছেন, তদারকি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় ইয়ার্ডগুলোর দূষণের মাত্রা নিরূপণ ও নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।