ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গে দুর্গা প্রতিমা বিসর্জনের আচার-বিচার সঠিকভাবে পালন করা হচ্ছে কি না, তা নজর করার কাজ পুলিশের নয়।
তবে ওই অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা যথাযথভাবে রক্ষা করার দায়িত্ব অবশ্যই পুলিশ বাহিনীর।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা নিয়ে প্রশ্নের জবাবে গতকাল শুক্রবার সংবাদমাধ্যমকে এমনই জানালেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ।দুর্গা প্রতিমা বিসর্জনের ব্যবস্থা খতিয়ে দেখতে ২১ অক্টোবর হুগলি নদীর ঘাট পরিদর্শনে গিয়ে পশ্চিমবঙ্গের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, ‘আমি সিপিকে (পুলিশ কমিশনার) বলে গেলাম, যাঁরা মাকে নিয়ে যাবেন সেসব লোকজনের নাম, পরিচয়ও শনাক্ত করে দিতে হবে।
যাঁরা সনাতন ধর্ম মানেন, তাঁরাই প্রতিমায় হাত দেবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।