advertisement
advertisement

পঞ্চম দফায় খোলা হলো শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্স, চলছে গণনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
পঞ্চম দফায় খোলা হলো শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্স, চলছে গণনা

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্সের টাকা শনিবার সকাল থেকে পঞ্চম দফায় গণনা চলছে

advertisement

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ডেগ ও নতুন করে স্থাপন করা দানবাক্স খুলে পঞ্চমবারের মতো টাকা গণনা শুরু হয়েছে।

আজ শনিবার সকালে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, প্রশাসনের কর্মকর্তা ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে তালা খুলে মাজার প্রাঙ্গণে গণনার কাজ শুরু হয়।এর আগে চতুর্থ দফায় সেখান থেকে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।শাহজালালের মাজারের ডেগ-দানবাক্সে ৮৯ লাখ টাকা, পাওয়া গেছে স্বর্ণ-বিদেশি মুদ্রাওসিলেটের জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, আপাতত মাসে একবার টাকা গণনা করা হবে।

পরে একজন ব্যবস্থাপক ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর