advertisement
advertisement

যুদ্ধাহত বীর ভাস্কর্যের প্রাঙ্গণ পরিষ্কার করে ফুলের বাগান গড়ল বন্ধুসভা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
যুদ্ধাহত বীর ভাস্কর্যের প্রাঙ্গণ পরিষ্কার করে ফুলের বাগান গড়ল বন্ধুসভা

কুমিল্লা বন্ধুসভার একটি ভালো কাজ

advertisement

কুমিল্লার ধর্মসাগরপাড়ের নগর উদ্যানটি মানুষের প্রশান্তির জায়গা। ২০২১ সালে নগর উদ্যানের ভেতরে নির্মাণ করা হয় একাত্তরের স্মৃতিবহুল ‘যুদ্ধাহত বীর’ ভাস্কর্য। কিন্তু প্রাঙ্গণ দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ছিল। আগাছায় ভরে ছিল আঙিনা। ময়লা জমেছিল মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যটিতেও। এবার সেই প্রাঙ্গণ পরিষ্কার করে ফুলের বাগান গড়ে তুলেছেন কুমিল্লা বন্ধুসভার বন্ধুরা।

এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘যুদ্ধাহত বীর প্রাঙ্গণে ফুলের হাসি’।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। গত শুক্রবার থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষে শনিবার বিকেলে প্রাঙ্গণটি ফুলের বাগানে রূপ পায়। সেখানে রঙ্গন, চায়না টগর, গোলাপ, তিন ধরনের গাঁদা, পাতাবাহার, কসমস, ডালিয়াসহ বিভিন্ন ফুলের চারা রোপণ করা হয়েছে।

ভাস্কর্য, দেয়াল, টাইলস ও বাংলাদেশের মানচিত্রের অংশও পরিষ্কার করেন বন্ধুরা।২৫ অক্টোবর দুপুরে ভাস্কর্য প্রাঙ্গণে উপস্থিত হয়ে বন্ধুসভার এ উদ্যোগের উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর