advertisement
advertisement

হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যপ্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার পর গ্রামবাসী ফসলের খেতে লাঠিসোঁটা নিয়ে তল্লাশি চালায়

advertisement

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল চারটার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন আবদুল ওহাবের স্ত্রী শরীফা বেগম (২২), মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও গমির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৫)। তাঁদের বাড়ি আমঝোল এলাকায়। তাঁরা তিনজন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোনাব্বেরুল হক জানান, আহত ব্যক্তিদের মধ্যে শরিফা ও আফসারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় স্কুলশিক্ষক আবদুল মালেক রোববার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রোববার বিকেল চারটার দিকে আমঝোল সীমান্তে আমার নাতনি শরিফা বেগম ছাগল খুঁজতে গিয়েছিল। সে জানায়, “ধানখেতের মধ্যে একটি বাঘ ছাগলটিকে খাচ্ছিল।” এরপর সে চিৎকার দেয়। এ সময় বাঘটি শরিফার ওপর হামলা করে।

তাঁর চিৎকার শুনে আশপাশের কয়েকজন ছুটে আসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর