advertisement
advertisement

স্যাটিন ম্যাক্সি গাউনে বোল্ড লুকে জয়া আহসান, হল্টার নেক আর কাটআউটেই বাজিমাত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
স্যাটিন ম্যাক্সি গাউনে বোল্ড লুকে জয়া আহসান, হল্টার নেক আর কাটআউটেই বাজিমাত

advertisement

গাঢ় মেরুন দেয়ালের সামনে হালকা গোলাপি-বেজ রঙের স্যাটিন ম্যাক্সি গাউনে ধরা দিলেন জয়া আহসান। হল্টার নেক আর কাটআউট প্যাটার্ন এবং স্যাটিন মৃদু ঝিলিক। সব মিলিয়ে তাঁর সাজে রয়েছে আবেদন, আধুনিকতা ও আভিজাত্য।জয়ার স্যাটিন ম্যাক্সি গাউন। গোলাপি ও বেজের মিশ্রণে তৈরি শ্যাম্পেন পিংক রংটি বেশ স্নিগ্ধ। মসৃণ কাপড়ে আলো পড়ে তৈরি হয়েছে হালকা ঝিলিক।

শরীরের গড়ন ছুঁয়ে নেমে আসা পোশাকটির কাটও বেশ সাধারণ, যা লুকটিকে দিয়েছে বাড়তি সৌন্দর্য। ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সেক্সি অ্যাজ পিংক’। হল্টার নেক ও কোমরের কাটআউটপোশাকের ওপরের অংশে রয়েছে হল্টার নেক। গলার কাছে সরু ফিতার নকশা ঘাড়ের পেছনে গিয়ে মিলেছে, ফলে কাঁধ ও পিঠ থেকেছে খোলা।

ডিপ নেকলাইনের দুই পাশে ছোট ছোট কুঁচির কাজ পোশাকে এনেছে আলাদা বৈশিষ্ট্য।কোমরের কাটআউট অংশে রয়েছে গোলাকার রিংয়ের মতো নকশা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর