advertisement
advertisement

যোগেন চৌধুরী: মানবমুক্তিতে বিশ্বাসী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
যোগেন চৌধুরী: মানবমুক্তিতে বিশ্বাসী

যোগেন চৌধুরীর (১৫ ফেব্রুয়ারি ১৯৩৯–২৫ অক্টোবর ২০২৬) আত্মপ্রতিকৃতি, ১৯৮৭ অবলম্বনে

advertisement

১৯৩৯ সালে অবিভক্ত বাংলার ফরিদপুরে জন্ম নেওয়া যোগেন চৌধুরী ছিলেন আধুনিক ভারতীয় শিল্পকলার বিশিষ্ট চিত্রশিল্পী। স্বতন্ত্র রেখা, মানবদেহের অভিব্যক্তি ও সমাজবাস্তবতার চিত্রণে তিনি অর্জন করেন আন্তর্জাতিক পরিচিতি। ১৯৭১ সালে বাংলাদেশের মরণপণ সংগ্রামী দিনগুলোর স্মরণে তিনি ছবি এঁকেছিলেন। বাংলাদেশের জন্য হৃদয়ের সব ভালোবাসা দিয়ে তৈরি হয়েছিল সে ছবি। আজ ৮৭ বছর বয়সে কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সঙ্গে ছিল তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব, যোগাযোগ। শিল্পী বেঁচে থাকতেই ২০১৪ সালে প্রকাশিত হয় মতিউর রহমানের বই আকাশভরা সূর্যতারা: কবিতা–গান–শিল্পের ঝরনাধারায়। যেখানে যোগেন চৌধুরীকে নিয়ে ছিল ‘যোগেন চৌধুরী: মানবমুক্তিতে বিশ্বাসী’ শিরোনামে একটি লেখা।

আজ শিল্পীর মৃত্যুতে লেখাটি অনলাইন পাঠকের সামনে তুলে ধরা হলো।ভারতীয় চিত্রকলার শক্তিশালী শিল্পী যোগেন চৌধুরীর সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৮৭ সালের আগস্টের এক সন্ধ্যায়, শান্তিনিকেতনে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর